চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপিসহ ৩ রাজনৈতিক দল

০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪১ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন করে তিনটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
 
নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
 
বুধবার (৫ নভেম্বর) দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান ইসি সচিব। ১২ নভেম্বর পর্যন্ত  দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গেজেট হবে বলে জানান তিনি। 
 
ইসি সচিব বলেন, নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না। 

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬