জকসুর তফসিল ঘোষণা আগামীকাল

০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (জকসু) তফশিল আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সাথে, এদিন নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জকসুুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক ড. মোস্তফা হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করবো। আমরা তফশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাওয়া বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা তাদের তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোন কথা বলা সমীচীন মনে করছি না।

আরও পড়ুন: জকসু নির্বাচন নিয়ে ১২ দফা দাবি ছাত্রদলের

এর আগে, ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খচড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। গত রবিবার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন করে।

গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্রসংসদ নির্বাচন পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬