ইশরাকের মনোনয়ন পাওয়া নিয়ে যা বললেন নুসরাত

০৪ নভেম্বর ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ PM
ইশরাক হোসেন ও নুসরাত খান

ইশরাক হোসেন ও নুসরাত খান © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা-৬ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মনোনয়ন পাওয়ার পর ইশরাক হোসেনের প্রতি সমর্থকদের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বাগদত্তা নুসরাত খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ঢাকা–৬ তথা বাংলাদেশের সব জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যারা ইশরাকের প্রতি অগাধ ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন।’

তিনি আরও লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা)-এর অশেষ রহমতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ নির্বাচনী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন—আলহামদুলিল্লাহ।’

ইশরাকের ব্যক্তিত্ব ও যোগ্যতার প্রশংসা করে নুসরাত লিখেছেন, ‘ইশরাক একজন সৎ, সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান মানুষ। জনগণের অব্যাহত দোয়া ও সমর্থন নিয়ে তিনি দৃঢ়তা ও অঙ্গীকারের সঙ্গে সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ। আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা) তাকে প্রজ্ঞা, দিকনির্দেশনা ও সাফল্য দান করুন, যেন তিনি জাতির সেবায় এই মহৎ যাত্রায় সফল হতে পারেন।’

সম্প্রতি ইশরাক হোসেন ও নুসরাত খানের বাগদান সম্পন্ন হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9