ইশরাককে শুভকামনা জানিয়ে নুরের পোস্ট

১১ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ PM
নুরুল হক নুর ও ইশরাক হোসেন

নুরুল হক নুর ও ইশরাক হোসেন © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) তাকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুর। 

পোস্টে নুর লেখেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে রাজপথের সাহসী সারথি ইশরাক হোসেনের জুঁটিবদ্ধ হয়ে চলার নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। ঢাকার অবিভক্ত মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের বড় ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন গতকাল রাতে পারিবারিক ভাবে বাগদান সম্পন্ন করেছেন। 

তিনি লেখেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সাংসদ জনাব নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খান-এর সাথে ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। 

তিনি আরও লেখেন, ইশরাক হোসেনের মমতাময়ী মা জনাবা ইসমত হোসেন ও মেয়ের বাবা জনাব নুর মোহাম্মদ খানের উপস্থিতিতে আংটি পড়ানো হয়েছে। নবদম্পতির কল্যাণময় জীবনের জন্য শুভকামনা।   

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬