বিয়ের পিঁড়িতে বসছেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে?

১১ অক্টোবর ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০২:৪৪ PM
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিয়ের পিঁড়িতে বসছেন। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে তার আংটি পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কনে হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল-নাগরপুর আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খান।

আংটি পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন, কনের বাবা নুর মোহাম্মদ খানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

কনের বাবা নুর মোহাম্মদ খান বলেন, ‘হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের আংটি পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমার মেয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করছি।’

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, ঢাকা …
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬