বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা?

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ PM
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর © সংগৃহীত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়ে বিয়ের সুখবর শেয়ার করেছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শ্রদ্ধা, যেখানে তার সঙ্গে ছিলেন লেখক ও ব্যবসায়ী রাহুল মোদী।

ভিডিওটির ক্যাপশনে রাহুলকে ট্যাগ করে শ্রদ্ধা লিখেছেন, কেউ আমাকে এমন একজন মানুষ খুঁজে দাও, যে আমার সব বায়না মেনে নেবে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রদ্ধার এমন পোস্ট চোখে পড়তেই লাইক রিয়েকশন দিয়েছেন রাহুল। আর এরপরই শোবিজে গুঞ্জন ছড়িয়ে পড়ে শ্রদ্ধা ও রাহুল চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

শোনা যাচ্ছে, বছরের শেষে শীতেই বিয়ে করছেন রাহুল ও শ্রদ্ধা। খুব শিগগিরই বিয়ের ঘোষণা ও তারিখ জানাবেন এ জুটি। অনেকদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া যাচ্ছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা দপ্তর থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950