অস্কার ২০২৬: সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি

১৬ মার্চ ২০২৬, ০৮:৪৮ AM
মাইকেল বি জর্ডান ও জেসি বাকলি

মাইকেল বি জর্ডান ও জেসি বাকলি © টিডিসি সম্পাদিত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। রবিবার (১৫ মার্চ) রাতে অনুষ্ঠিত এই আয়োজনে (বাংলাদেশ সময় সোমবার ভোর) উপস্থাপক ও কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা মাইকেল বি জর্ডান। সব জল্পনার অবসান ঘটিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও ও টিমোথি শ্যালামেকে পেছনে ফেলে তিনি এ সম্মান অর্জন করেন। রায়ান কুগলারের আলোচিত হরর চলচ্চিত্র ‘সিনার্স’-এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান মাইকেল বি জর্ডান।

অন্যদিকে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন আইরিশ তারকা জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। এর আগে একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস জিতে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও শিল্পীদের উপস্থিতিতে জমে উঠেছে হলিউডের সবচেয়ে বড় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬