দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ PM
নিহত ব্যক্তির বাড়িতে পুলিশ

নিহত ব্যক্তির বাড়িতে পুলিশ © টিডিসি

ফেনীর দাগনভূঞায় দ্বিতীয় বিয়ে করায় মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী খালেদা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর এলাকার জগতপুর গ্রামের গফুর ভান্ডারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর ওই বাড়ির আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে খালেদা ইয়াসমিনের বিয়ে হয়। চলতি বছরের শুরুতে নায়ারণগঞ্জে আরেকটি বিয়ে করেন আলমগীর। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব ও পারিবারিক কলহ বাড়তে থাকে। গতকাল রাতে আলমগীর বাড়িতে এলে তাদের মধ্যে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। সর্বশেষ আজ বেলা ১১টার দিকে স্বজনরা তার ঘরে গিয়ে বাথরুমের ভেতর আলমগীরের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে কামরুল ইসলাম নিরব বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে বাবা বাড়ি আসে। তারপর আম্মুর সঙ্গে ঝগড়া হয়। সকালে বাবার সঙ্গে কথা বলে কাজে চলে যাই। পরে ১১টার দিকে এ খবর পেয়ে দ্রুত বাড়িতে এসেছি। বাবা নতুন করে বিয়ের পর আমাদের ভরণপোষণ কিছুই দিতেন না। কিছুদিন আগে আম্মুসহ ঢাকায় বাবার কাছে গিয়েছিলাম। সেখানে আমাদের মারধর করলে আমরা আবার বাড়ি চলে আসি।’

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। এখনো কোনো বিষয় স্পষ্ট নয়৷ রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081