ক্যামব্রিজে পড়ুয়া ইশরাকের হবু স্ত্রী কে এই ব্যারিস্টার নুসরাত খান?

১১ অক্টোবর ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৬:০৪ PM
ইশরাক হোসেন ও নুসরাত খান

ইশরাক হোসেন ও নুসরাত খান © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে রাজধানীর বারিধারায় ব্যারিস্টার নুসরাত খানের সাথে তার বাগদান সম্পন্ন হয়।

জানা গেছে, কনে ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল-নাগরপুর আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের বড় মেয়ে। তার গ্রামের বাড়ি  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামে।

নুসরাত খানের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানা যায়, তিনি ১৯৯৩ সালে রাজধানীর স্কলাস্টিকায় ভর্তি হন এবং সেখান থেকেই ‘ও-লেভেল’ ও ‘এ-লেভেল’ সম্পন্ন করেন। পরে ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করার পর ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) শেষ করেন।

এরপর ২০২১ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্টে ও ২০২৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ফিলোসফিতে মাস্টার্স করেন।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) বাগদানের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেছেন কনে নুসরাত খান। পোস্টে তিনি লেখেন, আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসাইনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।

তিনি আরও লেখেন, আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950