আগামীর রাজনীতিতে ডাকসু একটি তাৎপর্যপূর্ণ ঘটনা: ইশরাক

২০ আগস্ট ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫৬ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

আসন্ন ডাকসু নির্বাচন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হতে পারে আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ বুধবার (২০ আগস্ট) এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, এ নির্বাচনের সকল প্রার্থী, ভোটার, ছাত্র ও ক্যাম্পাস এর বাইরের রাজনৈতিক শক্তি সহ সকল জনগণের সহযোগিতায় যদি একটি সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা যায়, তাহলে বাংলাদেশ নিশ্চিত ভাবে নতুন এক দিগন্তের সূচনা করবে। এতে করে কে জিতলো বা কে হারলো তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ সবার আগে বাংলাদেশ জিতবে। 

তিনি আরও বলেন, এই আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সহ ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের অথবা স্বতন্ত্র প্রার্থীদের প্রতি শুভকামনা রইল। 

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬