রুমিন ফারহানাকে মনোনয়ন দিতে অনুরোধ হিরো আলমের

০৪ নভেম্বর ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৪ PM
রুমিন ফারহানা ও হিরো আলম

রুমিন ফারহানা ও হিরো আলম © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হলেও ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এই প্রাথমিক তালিকায় স্থান মেলেনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার। এ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি রুমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন দিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) প্রার্থীদের নাম ঘোষণার পর এক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।’

আরও পড়ুন ; বিএনপির মনোনয়ন না পাওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

তিনি আরও লেখেন, ‘সেইসাথে আগামীদিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।’ 

মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদী, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬