‘ফ্যাসিস্টের সহযোগীরা দেশে থেকে ষড়যন্ত্র করছে’

০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ PM
ফাহমিদা মজিদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সাইফুল আলম নিরব

ফাহমিদা মজিদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সাইফুল আলম নিরব © সংগৃহীত

দুই-একটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নিরব বলেছেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের পথ নেই। আজকে ফ্যাসিস্ট নেই কিন্তু ফ্যাসিস্টদের সহযোগীরা বিদ্যমান। ফ্যাসিস্ট হাসিনা তার এমপি-মন্ত্রী এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত চোরের মতো পালিয়ে গিয়েছে। আজকে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি; কিন্তু তার সহযোগীরা দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন চক্রান্ত করছে।’

‘আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের যে দিনক্ষণ উল্লেখ করেছেন সেইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কারণ বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে সম্পন্ন করে তাদের প্রার্থীদের নাম বিজয়ী বলে ঘোষণা করেছে। ফলে গত ১৬ বছর জাতীয় সংস্দ নির্বাচন, স্থানীয় নির্বাচন এমনকি কোনো সংগঠনের নির্বাচনেও মানুষ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে সম্পন্ন করেছে।’

আজ শনিবার (৮ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন নিরব। রাজধানীর মগবাজারের আমতলায় ফাহমিদা মজিদের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতকে উদ্দেশ্য করে সাইফুল আলম বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম-যুব সমাজ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কিন্তু দেখতে পাচ্ছি দুই একটি রাজনৈতিক দল ও কয়েকটি গোষ্ঠী নির্বাচন নিয়ে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। যারা প্রথমে বললেন- সংস্কার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। তাদের উদ্দেশ্যে বলছি- সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। তাই বাংলাদেশের মানুষ সংস্কার ইস্যু খায়নি। কারণ সময়ের তাগিদে সংস্কার সব সময় হতে থাকে। 

এখন আবার নতুন করে শুরু করলেন পিআর পদ্ধতি? যে পদ্ধতি মানুষ বুঝেই না। তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করেনি। এখন আবার গণভোট নিয়ে কথা বলছেন। অথচ গণভোট হবে কি হবে না সেটা সংসদ গঠিত হলে পরবর্তীতে নির্ধারণের বিষয়। স্পষ্ট কথা- যদি গণভোট করতে হয় তাহলে ৭১ সালে যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা লাখো মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম হানি করেছে তাদের বিচারের জন্য গণভোট হবে। আমরা মনে করি এই দলটি নির্বাচন চায় না বলেই একেক সময় একেক কথা বলছেন। কারণ তারা জানে নির্বাচন হলে তারা জিততে পারবে না। এমনকি আজকে তারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত ও পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন নিরব।’

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। বাংলাদেশের মানুষ আজ মুক্ত হয়েছে। তাই আজকে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলার আব্দুল মজিদ ভাইয়ের বাসায় বীরদর্পে এসেছি; লুকিয়ে নয়। আমরা মনে করি এই এলাকার প্রতিটি নেতাকর্মী এমনকি মজিদ সাহেবে কন্যাও এই এলাকায় বীরদর্পে থাকবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে চেষ্টা করবেন। কারণ মজিদ ভাইয়ের মেয়ে উষা আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় থাকতে হয়েছে।

নিবর বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেকে মিথ্যা মামলায় কারাগারে গেছেন। তারপরও কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী ভয় পায়নি। তারা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। সবশেষ গত ২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি।

‘আমি ফেঁসে গেছি, তুমি কিন্তু ফেঁসে যেও না’— তিশার শেষ বার্তা
  • ১৮ মে ২০২৬
ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন 
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯, আবেদন…
  • ১৮ মে ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি টাঙ্গাইল মেডিকেল …
  • ১৮ মে ২০২৬
সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081