চীনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

০৮ নভেম্বর ২০২৫, ০১:২০ PM
চীনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায়

চীনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে চীনের গুয়াংজু শহরের স্থানীয় এক হোটেলে বৃহত্তর চীন শাখা বিএনপির নেতাকর্মী ও অর্ধশত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রদল নেতা ও চীন বিএনপি নেতা আসিফ হক রুপুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, রাবি ছাত্রদল শহীদ জিয়াউর রহমান হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চীন বিএনপি নেতা এসএম আল-আমিন, হাসমত আলী মৃধা, এস এ শাহীন মল্লিক, সালাউদ্দিন রিক্তা প্রমূখ।

বক্তারা আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষের কাছেই যুদ্ধ শুরুর সময় থেকেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এরই প্রমাণ প্রতিলক্ষিত হয়েছে ৭ নভেম্বরের দেশপ্রেমিক সেনা, জনতার বিপ্লবের মাধ্যমে। জিয়াউর রহমান একটা স্বনির্ভর বাংলাদেশের রুপকার। বক্তারা জিয়াউর রহমান এর আদর্শকে লালন করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করতে অংগিকার করেন।

জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬