রাজধানীতে ছাত্রদল নেতার ‘হাত-পা বাঁধা’ লাশ উদ্ধার

১১ নভেম্বর ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০২:৫০ PM
রাজধানীতে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীতে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার © টিডিসি ফটো

রাজধানীতে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদের লাশ পাওয়া গেছে। মোহাম্মদপুর চদ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থাকা তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ কাজি রফিক।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ কাজি রফিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকাল ৯ টার দিকে কয়েকজন যুবক একটি লাশ নিয়ে আসে। লাশটি হ্যাংগিং অবস্থায় ছিল বলে জানা গেছে। তার হাতে দাগ আছে। পরবর্তীতে আমরা লাশটি সোহরাওয়ার্দী হাসপাতালের হস্তান্তর করি’ 

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো মামলা হয়নি। আমার তদন্ত করে বিষয়টি জানার চেষ্টা করছি।

মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাব্বিরের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে আছি।’

তিনি আরও বলেন, ‘সাব্বিরকে তার রুমে দরজা বন্ধ অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। আমরা মনে করে কেউ পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬