জবিতে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, জড়াল ছাত্রদলও

১১ নভেম্বর ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ PM
জবিতে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীরা

জবিতে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাসে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে এতে জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরাও। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে বেলা ১টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীনের রুমে বসলে সেখানে আবার মারামারি হয়। এ ঘটনায় মার্কেটিং বিভাগের জনি নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। দুই পক্ষে দুজনের বাসে বসা নিয়ে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে ২ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা বলছেন, আস-সুন্নাহ’র বাসে বসা নিয়ে শুরুতে দুই শিক্ষার্থীর মধ্যে বচসা হয়। তারা রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের দুই গ্রুপের সমর্থক। বাসটি ক্যাম্পাসে এলে ছাত্রদলের নেতাকর্মীরা সমাধানের চেষ্টা করেন। এরইমধ্যে একাধিক দফায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে তারা বিষয়টি সমাধান করেন।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950