হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দগ্ধ সেই ছাত্রদল কর্মী

১১ নভেম্বর ২০২৫, ০১:১৩ PM
বিক্ষোভের সময় সড়কে আগুন দিতে গিয়ে দগ্ধ হন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম

বিক্ষোভের সময় সড়কে আগুন দিতে গিয়ে দগ্ধ হন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম © সংগৃহীত

রাজশাহীতে মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় আগুনে দগ্ধ সেই ছাত্রদল নেতা শহিদুল ইসলাম হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় সড়কে আগুন জ্বালাতে গিয়ে তার পোশাকেও আগুন লাগে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন।

জানা গেছে, আগুন দেওয়ার সময় হঠাৎ তার শরীরের পোশাকেও লেগে যায়। এ সময় সহকর্মীরা ছুটে এসে তার গায়ের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

শরীরের তেমন কোনো অংশ না পোড়ায় চিকিৎসা শেষে বাসায় ফিরে যান জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন।

আরও পড়ুন: মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতা

জানতে চাইলে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা নাসির হোসেন অস্থির বলেন, ‘দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করে। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950