এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন ঢাবি ছাত্রদলের

১২ মার্চ ২০২৬, ১২:০৬ AM
ঢাবি ছাত্রদল

ঢাবি ছাত্রদল © সংগৃহীত

সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১১ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, মা-মাটি ও মানুষের নেত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকার আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এবং আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন মাদরাসা রাহমানিয়া হাফিজিয়ায় দোয়া মাহফিল এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচি গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬