ঢাবি ছাত্রদলের ইফতার মাহফিলে হামিম

১২ মার্চ ২০২৬, ০৮:১৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৮:২২ PM
ঢাবি ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন হামিম

ঢাবি ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন হামিম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পাওয়া শেখ তানভীর বারী হামিম। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ও ছাপড়া মসজিদ সংলগ্ন মাদরাসা রহমানিয়া হাফিজিয়ায় আয়োজিত মাহফিলে তাকে দেখা গেছে।

জানা গেছে, সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় সংসদ। তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর আগে ২৭ ফেব্রুয়ারি তাকে শোকজ করা হয়।

ওই সময় তানভীর বারী হামিম অভিযোগ করেন, ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার কারণেই ছাত্রদল তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬