জাতীয় ছাত্রসভা নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ

১২ মার্চ ২০২৬, ০১:২০ AM
জাতীয় ছাত্রসভা

জাতীয় ছাত্রসভা © লোগো

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রসভা’ (National Students Assembly)। 

বুধবার (১১ মার্চ) রাষ্ট্র ও সমাজের ইতিবাচক রূপান্তর এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার নিয়ে সংগঠনটির প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক শিক্ষার বিস্তার, কর্মমুখী ও গবেষণানির্ভর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের কল্যাণ এবং সর্বোপরি ছাত্র-জনতার সংহতি দৃঢ় করাই হবে ‘জাতীয় ছাত্রসভা’-এর মূল লক্ষ্য।

সংগঠনটির নবগঠিত প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন—রেজওয়ান আহমেদ রিফাত, কিশোয়ার সাম্য, আবু বকর সিদ্দিক, আনিকা তাহসিনা, হাসিবুল হাসান জিসান, মো. সাইফুল ইসলাম এবং নাফিজা সুলতানা অমি। আয়োজকরা জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে প্রস্তুতি কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার রূপরেখা তুলে ধরে জানানো হয়, আগামী তিন মাস এই প্রস্তুতি কমিটি সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের সাথে ধারাবাহিক সংলাপ করবে। এই সংলাপের ভিত্তিতে একটি জাতীয় ছাত্র কনভেনশন আয়োজনের মাধ্যমে ‘জাতীয় ছাত্রসভা’-এর আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬