টিএসসির ভেতরে শিবির, বাইরে বাম— উত্তেজনা চলছে (ভিডিও)

০৫ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৮:২২ PM
টিএসসিতে শিবির ও বাম সংগঠনের অবস্থানে উত্তেজনা

টিএসসিতে শিবির ও বাম সংগঠনের অবস্থানে উত্তেজনা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সাটানো ঘিরে উত্তেজনা চলছেই। বাম ছাত্রসংগঠনগুলোর আপত্তির মুখে ইতোমধ্যেই ছবিগুলো সরিয়ে দিয়েছে প্রশাসন। যদিও টিএসসির ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রশিবির নেতাকর্মীরা। অন্যদিকে বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একাংশ ছেলেমেয়েরা বিভিন্ন অভিযোগে এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬