খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের ইফতার ও দোয়া

১২ মার্চ ২০২৬, ০১:২৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল © টিডিসি ফটো

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ ও রুহুল আমিন প্রধান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমানুল্লাহ, হাসান আবিদুর রেজা বায়েজিদ, অমর একুশে হলের সাবেক সভাপতি আব্দুল্লাহ রিয়াদ, যুগ্ম সম্পাদক বিএম কাউসার, এজিএস সজীব ভূইয়া, জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক রিদওয়ান, আবুজর গিফারী মাহফুজ ও সোয়াইব ইসলাম ওমি উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন হলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে ছিলেন বিজয় একাত্তর হলের সাকিব বিশ্বাস, ফাহিম, ইকবাল, ইয়াহিয়া, মাহমুদ ও তুহিন; জসিমউদদীন হলের সিফাত ইবনে আমিন, তানজিউর ও জিসান; জিয়াউর রহমান হলের রিজওয়ান; মুজিব হলের মেজবাহ, আবুল কালাম আকাশ, নিশ্চয়, প্রান্ত, লাবিব, সাদাব, ফয়সাল কবি, তালেব, রোমান ও সজীব; অমর একুশে হলের কাদের, মোসাদ্দেক ও নাহিদ; এফ রহমান হলের আহসান হাবীব ও হাসান; সার্জেন্ট জহুরুল হক হলের নাফিজ; এবং জগন্নাথ হল ছাত্রদলের লিংকন ও চন্দনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬