ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমকে রিডিংরুমে রূপান্তর করল হল সংসদ

১২ মার্চ ২০২৬, ০১:০০ AM
ডাকসুর জিএস এসএম ফরহাদ

ডাকসুর জিএস এসএম ফরহাদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের একটি গণরুমকে রিডিংরুমে রূপান্তর করেছে বিজয় একাত্তর হল সংসদ। বুধবার (১১ মার্চ) রাত দশ টায় এই রিডিংরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এসএম ফরহাদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন, একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, জিএস আশিক বিল্লাহসহ হল সংসদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসএম ফরহাদ বলেন, ‘আজকে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ, এই হলের যে রুমে ৩৫০ থেকে ৪০০ শিক্ষার্থী অত্যন্ত মানবেতর অবস্থায় দিনের পর দিন পার করত, কমপক্ষে এক দেড় বছর তাদের এখানে থাকতে হতো—শিক্ষার্থীরা যেটাকে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ‘গণরুম’ হিসেবে অভিহিত করত, সেই রুমটির আজ এক নতুন যাত্রা শুরু হলো।’

এছাড়াও পূর্বের গণরুমের দুরবস্থা সম্পর্কে তিনি বলেন, প্রথম বর্ষের যে কয়জন শিক্ষার্থীকে এখানে অ্যালটমেন্ট দেওয়া হতো, ছাত্রলীগ তাদের এখানে জোরপূর্বক রাখত। কার কাপড়-চোপড় কোথায়, খাওয়া বা থাকার কোনো সুস্থ পরিবেশ এখানে ছিল না। একজন সুস্থ মানুষের পক্ষে এখানে সুস্থ থাকা সম্ভব ছিল না।

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে হল খোলার পর থেকেই এটি গণরুম এবং এক প্রকার ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ৫ই আগস্টের পর থেকে এটি ফাঁকা পড়ে ছিল। হল সংসদের আজকের এই উদ্যোগের ফলে এটি এখন থেকে অধ্যয়ন ও গবেষণার একটি কেন্দ্রে পরিণত হলো।’

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬