ক্যান্সারে আক্রান্ত ঢাবি শিক্ষার্থীর মা, চিকিৎসায় প্রয়োজন ১২ লাখ টাকা

২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ PM
মায়ের সাথে ঢাবি শিক্ষার্থী দীপ সাহা

মায়ের সাথে ঢাবি শিক্ষার্থী দীপ সাহা © সংগৃহীত

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ সাহার মা কোলন ক্যান্সারে (স্টেজ ৪-সি) আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির জন্য ন্যূনতম প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন। এই বড় অঙ্কের টাকা দিপ সাহার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
‎
‎দীপ সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের আবাসিক ছাত্র।
‎
‎উচ্চমাধ্যমিক পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় দীপ সাহার বাবা মারা যান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি অসচ্ছল পরিবারটিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সম্প্রতি মায়ের অসুস্থতা ধরা পড়লে নিজের সামর্থ্য ও ধারদেনা করে দ্রুত অস্ত্রোপচার (সার্জারি) করান। পরবর্তীতে বায়োপসি রিপোর্টে তাঁর মায়ের কোলন ক্যান্সার (স্টেজ ৪-সি) শনাক্ত হয়।
‎
‎বর্তমানে চিকিৎসকেরা দ্রুত কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি শুরু করার পরামর্শ দিয়েছেন। তবে এর জন্য প্রয়োজনীয় প্রায় ১২ লাখ টাকা জোগাড় করা দীপ সাহার পরিবারের একার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মায়ের জীবন বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
‎
‎আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম
‎বিকাশ (পার্সোনাল): 01954891802, 01609742548, 01893771235
‎নগদ ও রকেট: 01893771235
‎ব্যাংক হিসাব: DIP SAHA, হিসাব নম্বর: 2303809937001, সিটি ব্যাংক পিএলসি, নারায়ণগঞ্জ শাখা

সারাদেশের সব জেলায় জামায়াতের বিক্ষোভ আগামীকাল
  • ২৫ নভেম্বর ২০২৬
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসনকে ঢেল…
  • ২৫ নভেম্বর ২০২৬
বিভাগীয় শহরে আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল …
  • ২৫ নভেম্বর ২০২৬
মুল্ডারে বিধ্বস্ত, তিন দিনেই ইনিংস ও ২১৯ রানে হার
  • ২৫ নভেম্বর ২০২৬
প্রকল্পের দুই বছর মেয়াদ বাড়তেই চলে গেল ৫ মাস, ব্যয় বাড়ল আরও…
  • ২৫ নভেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত ঢাবি শিক্ষার্থীর মা, চিকিৎসায় প্রয়োজন ১…
  • ২৫ নভেম্বর ২০২৬