সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক আ ক ম জামাল কারাগারে

১১ মার্চ ২০২৬, ০৯:১৩ PM
ঢাবি অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন

ঢাবি অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন © টিডিসি সম্পাদিত

সন্ত্রাসবিরোধী আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে পুলিশ তাকে আটক করে। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে এ আদেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি রেজওয়ানুল ইসলাম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের হয়ে কার্যক্রম পরিচালনার সময় গুলিস্তান স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এরপর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

জানা গেছে, সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক আ ক ম জামাল। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬