ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী

১১ মার্চ ২০২৬, ০১:২২ PM
২০ জন শিক্ষার্থীকে জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান

২০ জন শিক্ষার্থীকে জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান © সৌজন্যে প্রাপ্ত

পড়াশোনায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২০ জন শিক্ষার্থীকে জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ জন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। প্রত্যেককে এককালীন ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

বুধবার (১১ মার্চ) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই বৃত্তি শুধু টাকার অঙ্ক দিয়ে পরিমাপ করা যাবে না। এর অনেক তাৎপর্য রয়েছে। এটি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বড় ধরনের প্রাপ্তি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করছে এবং গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়ে ট্রাস্ট ফান্ড গঠনের সংখ্যা প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমাজের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ জোরদার হওয়ায় এই হার বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সমাজের প্রতি কৃতজ্ঞ ও দায়বদ্ধ থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সুজিত কুমার (গণযোগাযোগ ও সাংবাদিকতা), শাওন মিস্ত্রী (ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজেস), দ্বীপ মল্লিক (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি), কাজল চন্দ্র রায় (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), পরশ চন্দ্র রায় (সমাজবিজ্ঞান), চন্দন কুমার বিশ্বাস (ম্যানেজমেন্ট), রাহুল সাহা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), রানা দাস (পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ), ঝলক দাস (জাপানিজ স্টাডিজ) এবং জয় গোলদার (সংস্কৃত)।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- বিল্পব মন্ডল (উদ্ভিদবিজ্ঞান), গৌরব চৌধুরী (সংস্কৃত), ইমন বাড়ৈ (উদ্ভিদবিজ্ঞান), দীপংকর বালা (সংস্কৃত), মুন সরকার (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), সুমন চন্দ্র রায় (ভাষাবিজ্ঞান), আবির সরকার (ফিন্যান্স), ঘনশ্যাম মন্ডল (ভাষাবিজ্ঞান), সরল সরকার (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি) এবং হরিদাস বাইন (আবহাওয়া বিজ্ঞান)।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9