আবারও ভাইরাল শহীদ আবু সাঈদের সেই স্ট্যাটাস

০১ জুলাই ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:১৬ AM
শহীদ আবু সাঈদ

শহীদ আবু সাঈদ © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের সেই ফেসবুক স্ট্যাটাস আবারও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শোক আর গর্বে বিহ্বল করে দিচ্ছে হাজারো মানুষকে। সময় যতই গড়াক, অগ্নিঝরা সেই বাক্যগুলো যেন আরও গভীর হয়ে বাজে জাতির হৃদয়ে, প্রতিরোধের প্রতীক হয়ে।

২০২৪ সালের ১৩ জুলাই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে আবেগভরা একটি স্ট্যাটাস দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আবু সাঈদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে। অন্যায়ের পক্ষে থেকে ১০০ বছর বাঁচার থেকে ন্যায়ের পক্ষে থেকে মারা যাওয়া অধিক উত্তম, সম্মানের, শ্রেয়।’

ফেসবুক পোস্টটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে শহীদ আবু সাঈদের ১৩ জুলাইয়ের সেই ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রথম নিহত হন বেগম রোকেয়া ব্শ্বিবিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকে কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় গণআন্দোলনে। শুধু ছাত্রসমাজ নয়, এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মধ্যে। দুর্বার এই আন্দোলনে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ দেশজুড়ে তৈরি করে জনমতের বিস্ফোরণ। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 

আরও এক কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ১২ নভেম্বর ২০২৬
শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950