‘দায়িত্বে অবহেলা’, ছাত্রদলের মহানগর-বিশ্ববিদ্যালয়সহ ৪ শাখার ১৮ নেতাকে শোকজ

১০ মার্চ ২০২৬, ০৩:১৪ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৩:১৬ PM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

দায়িত্বশীল পদে আসীন থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকার ৪টি গুরুত্বপূর্ণ শাখার ১৮ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক ৪টি নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

শোকজ নোটিশ পাওয়া ছাত্রদল নেতারা হলেন— ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, ইমাম হোসেন নির্জন, ইমরান খান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির হাসান সোহাগ, আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত ও সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীব, সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু) ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন এবং সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামদে রাব্বি আকরাম, আকরাম হোসেন টোটন, মিরাজ আল ওয়াসী ও কাজী মো. শহিদুল ইসলাম।

শোকজ নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (সংশ্লিষ্ট শাখার) দায়িত্বশীল পদে আসীন থেকে দায়িত্বে অবহেলার অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় হতে পারে ঝড়, সতর্কবার্তা আবহাওয়া অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬