যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

০৭ মার্চ ২০২৬, ১১:৫২ AM
লোগো

লোগো © টিডিসি ফটো

বগুড়ার নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যুবদলের ২ জন এবং ছাত্রদলের ৭ জন নেতা রয়েছেন। বগুড়া জেলা কমিটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

তারা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় আদর্শ পরিপন্থি কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম সই করা আরেক বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আবদুল্লাহ আল শাকিল, আসিফ এবং ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬