১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

২৫ জুন ২০২৫, ১১:৫৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১০:৩৭ PM
আবু সাঈদ

আবু সাঈদ © সংগৃহীত

সরকার ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৫ জুন) তথ্য অধিদপ্তরের পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
 
তথ্যবিবরণীতে বলা হয়, প্রতিবছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের গুলিতে নিহত হন প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬