শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটুক্তি, যুবক আটক

২৮ জুন ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৫:০২ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যার দিকে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন আহম্মেদ নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন।

পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও অপমানজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে আসে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সুমন পুলিশ হেফাজতে  আছে।ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬