স্কলারশিপে পড়াশোনার সুযোগ সিঙ্গাপুরের নানইয়াং টেকনিক্যাল ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৩ অক্টোবর ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০২:৩৬ PM
সিঙ্গাপুরে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

সিঙ্গাপুরে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনিক্যাল ইউনিভার্সিটি। ‘নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৬’ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।

নানইয়াং টেকনিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি বিশ্বের নানা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫–৩০ এর মধ্যে জায়গা করে নেয়। এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

*শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;

*জীবনযাপন ভাতা হিসেবে বছরে শিক্ষার্থীরা সাড়ে ৬ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করবে;

*বাসস্থান ভাতা হিসেবে ২ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করবে;

*এর বাইরেও বেশ কিছু সুযোগ-সুবিধা মিলবে এই স্কলারশিপে;

আরও পড়ুন: সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনার সুযোগ নেদারল্যান্ডসে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে;

*সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

*প্রার্থীর মধ্য অবশ্যই নেতৃত্বের ক্ষমতা ও গুণাবলি থাকতে হবে;

*৩০০ শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি লিখতে হবে;

*রিকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: এডিবি স্কলারশিপে বিনা খরচে স্নাতকোত্তর করুন জাপানে, আবাসনসহ থাকছে নানা সুবিধা

সাক্ষাৎকার

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। 

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬