উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২০ অক্টোবর ২০২৫, ০৩:২১ PM
সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৫। 

১৯৬৭ সালে সৌদি আরবের জেদ্দায় শেখ মুহাম্মাদ আবু বকর বাখাসাব পাশা ও লেখক হামযা বোগারির তত্ত্বাবধানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৪ সালে বাদশাহ আব্দুল আজিজ এই বিশ্ববিদ্যালয়টিকে সরকারিকরণ করেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় অর্থনীতি ও প্রশাসন অনুষদের মাধ্যমে এবং ধীরে ধীরে বিভিন্ন বিভাগের প্রতিষ্ঠা করা হয়।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে আরব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রথম। ২৪টি অনুষদ রয়েছে যার মধ্যে ১৫টি ক্যাম্পাসে অবস্থিত এবং ৯টি ক্যাম্পাসের বাইরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২ হাজার ফ্যাকাল্টি এবং ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি। 

*মাসিক উপবৃত্তি প্রদান করবে।

*বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা।

*খাবারের ব্যবস্থা।

*বিনা মূল্যে স্বাস্থ্যসেবা।

*বই কেনার ভাতা। 

*যাতায়াতের জন্য বিমান টিকিট।

*থিসিস ভাতা প্রদান করবে।

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ফ্রান্সে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। 

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

*এ ছাড়া শিক্ষার্থীদের ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

*মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীদের বয়স ৩৫ বছরের কম এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ৪০ বছরের কম হতে হবে।

*বিশ্ববিদ্যালয়ের ভর্তির মানদণ্ড এবং যে প্রোগ্রামের জন্য আবেদন করছেন তার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি। 

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)। 

*স্টেটমেন্ট অব পারপাস।

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট। 

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ। 

*রেফারেন্স লেটার। 

আরও পড়ুন: সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনার সুযোগ নেদারল্যান্ডসে, আবেদন স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৫।

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬