ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে

২০ অক্টোবর ২০২৫, ১১:০৫ AM
সুইডেনে ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে খুঁটিনাটি জেনে করুন আবেদন

সুইডেনে ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে খুঁটিনাটি জেনে করুন আবেদন © সংগৃহীত

সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ স্কলারশিপটির কেতাবি নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি ২০২৬। 

সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। 

সুযোগ-সুবিধা

*জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার দেবে। 

*ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেবে। 

*স্বাস্থ্যবিমা প্রদান করবে। 

*এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান করবে, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেবে। 

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*বাংলাদেশের নাগরিক হতে হবে। 

*স্নাতক ডিগ্রি থাকতে হবে ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

*তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ফুলটাইম প্রায় দেড় বছর কাজের অভিজ্ঞতার সমতুল্য)। 

*সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির। 

*স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে। 

*একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৬-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে। 

*আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই। 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

দরকারি কাগজপত্র

*সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)। 

*লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)। 

*কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)। 

*বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি। 

*মোটিভেশন লেটার। 

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের এই (https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/)  ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স ও কাজের অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

রাতে নিখোঁজ, সকালে আদা ক্ষেতে মিলল কবিরাজের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘সামার ২০২৬’-এর নবীনবরণ অনুষ্ঠিত
  • ১৯ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত
  • ১৯ জুলাই ২০২৬
ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্সের সুযোগ, করুন …
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ স্মরণে বিশেষ দোয়া
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence