আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের

১৯ অক্টোবর ২০২৫, ০৭:১০ PM
পর্তুগালে বিশ্ব যুব ফোরামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই

পর্তুগালে বিশ্ব যুব ফোরামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

বর্তমান প্রজন্মের তরুণরাই আগামী পৃথিবীর নেতৃত্ব দেবে। এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পর্তুগালের পোর্তো শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব যুব ফোরাম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত প্রায় ২৫০ জন উদীয়মান তরুণ নেতা এই আয়োজনে অংশ নেবেন।

এই ফোরামের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গভীর আলোচনা, বাস্তব জীবনের প্রাসঙ্গিক দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক সহযোগিতার পথ সুগম করা। এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষার্থী, সমাজকর্মী, তরুণ পেশাজীবী, আইনজীবী ও নেতৃত্বে আগ্রহী যুবকদের।

এই সম্মেলনটির আয়োজন করছে সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট (সিডিএ)। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের তরুণরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক নয়। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৫। 

আসনসংখ্যা

বিশ্ব যুব ফোরামে মোট ২৫০টি আসন রয়েছে। এগুলো চারটি ভিন্ন বিভাগে বিভক্ত। সম্পূর্ণ অর্থায়নে আসন থাকবে ৫০টি, আংশিক অর্থায়নে আসন থাকবে ১০০টি আর কেবল ফোরামে প্রবেশাধিকারে আসন থাকবে ১০০টি। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সম্মেলনটি পর্তুগালের পোর্তো শহরে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

সুযোগ–সুবিধা

১. সম্পূর্ণ অর্থায়নে নির্বাচিতদের জন্য থাকবে

*আন্তর্জাতিক বিমান ভাড়া;

*আবাসন;

*সম্মেলনে প্রবেশাধিকার;

*ফোরামের কিট ও অন্যান্য উপহার;

২. আংশিক অর্থায়নে নির্বাচিতদের জন্য থাকবে

*আবাসন;

*সম্মেলনে প্রবেশাধিকার;

*ফোরামের কিট ও উপহার;

৩. নিজ অর্থায়নে অংশগ্রহণকারীদের জন্য থাকবে

*কেবল ফোরামে প্রবেশাধিকার (সব খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে);

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

ফোরামের মূল উদ্দেশ্য

*তরুণদের নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা;

*নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা;

*সামাজিক উদ্ভাবনকে উৎসাহ দেওয়া;

*আন্তঃদেশীয় সহযোগিতা গড়ে তোলা;

*টেকসই কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করা;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

প্রধান থিম

*টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs);

*যুব উদ্যোক্তা ও উদ্ভাবন;

*ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যতের প্রযুক্তি;

*জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা;

*বিশ্ব নাগরিকত্ব ও আন্তসাংস্কৃতিক সংলাপ;

*কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নীতি;

*ছোটবেলা থেকেই ব্লকচেইন শিক্ষার বিস্তার;

আরও পড়ুন: গুগলে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা 

যোগ্যতার মানদণ্ড

*বিশ্বের সব দেশের যুব আবেদনকারীরা আবেদন করতে পারবেন;

*ফোরামটি যেকোনো শিক্ষাক্ষেত্র ও পটভূমির যে কারও জন্য উন্মুক্ত থাকবে;

*উৎসাহী বিশ্বনেতারা, যাঁরা তাঁদের সম্প্রদায়ে পরিবর্তন আনতে আগ্রহী, তাঁরা আবেদন করবেন;

*বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;

*স্বেচ্ছাসেবা, সমাজসেবা, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি বা শিক্ষাক্ষেত্রে গভীর আগ্রহ থাকতে হবে;

*নেতৃত্বের সম্ভাবনা ও বিভিন্ন পরিবেশে কার্যকরভাবে সহযোগিতা করার ক্ষমতা প্রদর্শন করতে হবে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ নভেম্বর ২০২৫।

৬ দফা দাবিতে সলিমুল্লাহ মেডিকেলে চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্…
  • ০৮ জুন ২০২৬
সরকারকে ১ লাখ ডেঙ্গুর আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প মালিক সম…
  • ০৮ জুন ২০২৬
এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা, যা বললেন শিক্ষামন্…
  • ০৮ জুন ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৮ জুন ২০২৬
যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল ৪ জনের
  • ০৮ জুন ২০২৬
চারটি নতুন পাঠ্যবই আসছে : মাহদী আমিন
  • ০৮ জুন ২০২৬