গুগলে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা

১২ অক্টোবর ২০২৫, ১০:৫২ AM
গুগলে বেতনসহ ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

গুগলে বেতনসহ ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১৩ সপ্তাহব্যাপী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে গুগল। “গুগল ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইন ইন্টার্নশিপ ২০২৬”–এ নির্বাচিত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্নশিপ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির মিউনিখ শহরে। আবেদনের শেষ সময় ২৪ অক্টোবর ২০২৫।

নির্বাচিত প্রার্থীরা গুগলের অভিজ্ঞ ডিজাইনার, ইঞ্জিনিয়ার, রিসার্চার ও প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। এই ইন্টার্নশিপ শুরু হবে ২০২৬ সালের মে, জুন অথবা জুলাই মাসে। 

আবেদনের যোগ্যতা

*ব্যাচেলর বা মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে;

*ডিজাইন, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন (HCI), প্রোডাক্ট ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে;

*ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মের ডিজাইন নীতিমালা প্রদর্শনকারী ডিজাইন পোর্টফোলিও থাকতে হবে;

*ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচসহ ডিজাইন টুল ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে;

*ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে;

*পুরো ১৩ সপ্তাহ পূর্ণকালীন কাজের জন্য উপস্থিত থাকতে হবে;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

সুযোগ-সুবিধা

*গুগলের বেতনসহ ইন্টার্নশিপ;

*আন্তর্জাতিক পরিবেশে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ;

*লন্ডন বা জার্মানিতে কাজের স্থান বেছে নেওয়ার সুযোগ;

*গুগলের ব্র্যান্ড ভিজ্যুয়াল এলিমেন্ট নিয়ে বাস্তব প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা;

*উদ্ভাবনী ডিজাইন ও ব্যবহারবান্ধব পণ্য তৈরির দক্ষতা অর্জন;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অফিশিয়াল বা আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে);

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ অক্টোবর ২০২৫।

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence