স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ইউনিভার্সিটি অব লুসানে, টিউশন ফি-সহ দেবে যেসব সুবিধা

১০ অক্টোবর ২০২৫, ০৩:০৪ PM
ইউনিভার্সিটি অব লুসানে স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ইউনিভার্সিটি অব লুসানে স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টসের আওতায় দশ শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৫।

ইউনিভার্সিটি অব লুসান সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে  এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। 

সুযোগ-সুবিধা

*টিউশন ফি প্রদান করবে;

*প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৮ হাজার ৬২৭ টাকা) প্রদান করবে;

*কোর্স রেজিস্ট্রেশন ফি মাত্র ৮০ সুইস ফ্রাঁ;

অন্যান্য সব খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই (বছরে ১০ মাস) মাস্টার্সের সম্পূর্ণ সময়কালের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে। 

আরও পড়ুন: স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*ইউএনআইএলে (UNIL) মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে ইউএনআইএলে (UNIL) স্নাতকের সমতুল্য বিবেচিত একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে;

*ভালো অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে;

*ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে B2 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার স্তর থাকতে হবে;

*নতুন শিক্ষার্থী হতে হবে;

*CHF 200.00 প্রশাসনিক ফি প্রদান করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

মাস্টার্সে যেসব প্রোগ্রাম UNIL স্কলারশিপের আওতাভুক্ত

*আন্তবিভাগীয় প্রোগ্রাম;

*কলা অনুষদ;

*জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান;

*ভূবিজ্ঞান ও পরিবেশ;

*ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান;

*সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান;

*আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন;

*ব্যবসায় ও অর্থনীতি অনুষদ;

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৫।

কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬
চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬