শিক্ষাবৃত্তি দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আবেদন করতে হবে অনলাইনে

২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ AM
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন দ্রুতই

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

প্রবাসী কর্মীর ২০২৫ সালের এসএসসি, ২০২৪ সালের এইচএসসি ও সমমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করা সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার। এ জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ বৃদ্ধি দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির পরিচালক (আইআরপি) উপসচিব মো. ইমরান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা কোর্সে (১ম সেমিস্টার /বর্ষে) অধ্যয়নরত এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে (১ম সেমিস্টার /বর্ষে) অধ্যয়নরত ও বাংলাদেশ কারগরি শিক্ষাবোর্ড হতে ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (১ম সেমিস্টার /বর্ষে) অধ্যয়নরত তাদের নিকট হতে শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

যেসব প্রবাসী কর্মীর সন্তানরা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন

ক. বিএমইটি’র ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান; 

খ. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান। 

আরওে পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা বৃত্তির আবেদন করতে পারবেন

২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৭৫ পেতে হবে। আর ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪.৮০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৫০ থাকতে হবে। ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ৩.৫০ থাকতে হবে। তবে প্রবাসে মৃত কর্মীর সন্তান এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ৩.০০ পেলেই আবেদন করতে পারবেন। 

প্রয়োজনীয় কাগজপত্রে

১. মা–বাবা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষে প্রমাণক হিসেবে BMET বহিগমন ছাড়পত্র সম্বলিত পাসপোর্টের কপি/ WEWB-সদস্যপদের  পাসপোর্টের কপি। 

২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মুঠোফোন নম্বরসহ প্রত্যয়নপত্র।

৩. প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে দূতাবাসের প্রত্যয়নপত্র।

৪. শিক্ষার্থীর যেকোনো ব্যাংকের হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।

৫. শিক্ষার্থীর এক কপি ছবি ও স্বাক্ষর।

৬. শিক্ষার্থীর এনআইডি কার্ডের কপি।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে। 

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ

১. এসএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর।

২. এইচএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর বা স্নাতক সম্মান পর্যায়ে চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছরের বৃত্তি প্রদান করা হবে।

৩. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চার বছরের বৃত্তি প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য www.wewb.gov.bd অথবা http://stipen.wewb.gov.bd/stipend লিংকে ভিজিট করুন। 

আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর হতে ২৫ ডিসেম্বর পর্যন্ত। 

শর্তাবলি 

ক. শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং মাতা/পিতা/অভিভাবক এর মোবাইল নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

খ. প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লিখিত নামের সাথে আবেদনকারীর সনদে উল্লিখিত পিতা/মাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

গ. শিক্ষাবৃত্তির আবেদন শুধু অনলাইনে করতে হবে, সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না।

ঘ. অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ২৪/৭ "প্রবাসবন্ধু কলসেন্টার” এর দেশ থেকে ১৬১৩৫ (টোল ফ্রি) এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন

ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন 
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯, আবেদন…
  • ১৮ মে ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি টাঙ্গাইল মেডিকেল …
  • ১৮ মে ২০২৬
সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081