জাতিসংঘের অধীনে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন শিক্ষার্থী-তরুণ পেশাজীবীরা

২১ অক্টোবর ২০২৫, ১০:৪১ AM
জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যায়ে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যায়ে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জাপানের ইউনাইটেড নেশনস ইউনির্ভাসিটি (United Nations University)। জাতিসংঘের রেক্টর অফিসে আয়োজিত এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পেশাজীবী ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৫। 

জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (United Nations University–UNU) মর্যাদাপূর্ণ জুনিয়র ফেলো ইন্টার্নশিপ প্রোগ্রাম এটি। ইন্টার্নশিপটি ২০২৬ সালের ২ মার্চ শুরু হয়ে ২৮ আগস্ট ২০২৬ এ শেষ হবে। এই সময়কালে অংশগ্রহণকারীরা জাতিসংঘের অভ্যন্তরীণ কাজের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মূল্যবান পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

*বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন। 

*আবেদনকারীদের স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে, অথবা আবেদনপত্র জমাদানের তারিখ থেকে দুই বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। 

*বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। 

*সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য। 

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তবে আইইএলটিএস বা টোয়েফল আবশ্যক নয়, যদি পূর্বের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে বা মাতৃভাষা ইংরেজি হয়।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের

সুযোগ-সুবিধা

*বিনা খরচে অফিস স্পেস ব্যবহার করার সুযোগ। 

*মাসিক ভাতা প্রদান করা হবে, যা দিয়ে জাপানে বসবাস ও যাতায়াতের খরচ মেটানো যাবে। 

*অফিসের লাইব্রেরি ও জিম ব্যবহার করার সুবিধা থাকবে। 

*আন্তর্জাতিক পরিবেশে কাজ করে পেশাগত অভিজ্ঞতা অর্জন ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ। 

*অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ

*প্রতি মাসে ১.৫ দিন ছুটি। অফিশিয়াল ছুটির দিন ও সাপ্তাহিক ছুটি আলাদা থাকবে।

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

দায়িত্ব ও কাজের পরিধি

জুনিয়র ফেলোরা রেক্টর অফিসের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন, যার মধ্যে রয়েছে, 

*প্রশাসনিক গবেষণা ও প্রতিবেদন তৈরি। 

*ইভেন্ট পরিকল্পনা ও সমন্বয় (অনলাইন ও সরাসরি)। 

*মিটিং সমন্বয়। 

*সম্পাদকীয় সহায়তা। 

*যোগাযোগ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা। 

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি)। 

*কভার লেটার। 

*আবেদন ফরম। 

*ফান্ডিং ফরম। 

*দুটি সুপারিশপত্র ও ফরম। 

*ভাষা দক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)। 

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনপদ্ধতি

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে অনলাইন (Zoom) বা ফোনে সাক্ষাৎকার নেওয়া হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২৫।

রাতে নিখোঁজ, সকালে আদা ক্ষেতে মিলল কবিরাজের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘সামার ২০২৬’-এর নবীনবরণ অনুষ্ঠিত
  • ১৯ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত
  • ১৯ জুলাই ২০২৬
ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্সের সুযোগ, করুন …
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ স্মরণে বিশেষ দোয়া
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence