জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচীতে সংযোজনকৃত বিষয় বাতিল

২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচীতে পূর্বে সংযোজনকৃত বিষয় গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (বিষয় কোড-১৩৩৮০৩) বাতিল করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত পরীক্ষার সময়সূচীতে বিষয়টি সংযোজন করা হয়েছিল। তবে সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকায় এ সংযোজন বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ, সময় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য নেওয়া যাবে না, এ বিষয়ে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

আরও পড়ুন: ‘শিক্ষকরা খালি পেটে আর কতদিন পড়াবেন’

এ সংক্রান্ত কোনো পরিবর্তন বা আপডেট পরীক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবেন। এর আগে ১৭ সেপ্টেম্বর পরীক্ষার সময়সূচীতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সংযোজনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যা এখন বাতিল করা হলো।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9