ঢাকায় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায় © টিডিসি ফটো

রাজধানীর বংশালে নাজিরাবাজার এলাকায় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার (২২ সেপ্টম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে। তিনি একটি বেকারিতে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তিনি হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বাইসাইকেল নিয়ে সকালে কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন আমিন। এ সময় তাকে হঠাৎ পানিতে পড়ে যেতে দেখে স্থানীয় লোকজন বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। বাঁশ দিয়ে তাকে টেনে এনে হাসপাতালে নিলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে হাঁটুপানি, তীব্র ভোগান্তি নগরবাসীর

আমিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান বলেন, হঠাৎ বাইসাইকেল নিয়ে পানিতে পড়ে যান আমিন। বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে আনি। সড়কে বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে বৃষ্টিতে পানি জমে ছিল। ধারণা করা হচ্ছে, সাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  নাজিরাবাজার এলাকা থেকে যুবককে গুরুতর অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950