ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

১৩ মার্চ ২০২৬, ১২:৪৫ AM
ময়মনসিংহের ভালুকায় ইফতার খেয়ে অসুস্থ হওয়া শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

ময়মনসিংহের ভালুকায় ইফতার খেয়ে অসুস্থ হওয়া শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় একটি জুতার কারখানার ইফতারিতে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ বেশ কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ি এলাকার চেচুয়ার মোড়ের গ্লোবাল সুজ কোম্পানিতে ঘটনাটি ঘটেছে।

কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, রোজার শুরু থেকেই কারখানার মালিকপক্ষ ইফতারের জন্য শ্রমিকদেরকে প্রতিদিনই বিরিয়ানি খাওয়াতেন। বৃহস্পতিবার শ্রমিকদের ইফতারের জন্য সিডস্টোর বাজারের খান হোটেল থেকে সাদা ও হলুদ রং এর বিরিয়ানি নেওয়া হয়। ইফতারের সময় বিরিয়ানি খাওয়ার পর শ্রমিকরা বমি ও শরীর দুর্বল হয়ে একের পর এক অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারখানার পুরো মেজেতে অসুস্থ শ্রমিকরা অচেতন হয়ে পড়ে থাকেন। কারখানা কর্তৃপক্ষ একটি হাইওয়ে মিনি বাস যোগে অসুস্থ শ্রমিকদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

একসঙ্গে ৩০/৩৫জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়। হাসপাতালে রোগীদেরকে আনার পর বেশিরভাগ অসুস্থ শ্রমিক দুর্বল পড়ে। আশঙ্কজনক অবস্থায় ১০জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন এবং একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

কোম্পনির সুইং ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অ্যাডমিন বিভাগ থেকে আমাদের ফ্লোরে বিরিয়ানি সরবাহ করা হয়। সেই বিরিয়ানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহদী হাসান জানান, একসঙ্গে ৩০/৩৫জন অসুস্থ রোগী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসব রোগী সম্ভবত ফুড পয়জনিংএ অসুস্থ হয়ে থাকতে পারে। অসুস্থ বেশ কয়েকজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের এখানে আইসিও সাপোর্ট না থাকায় ১০জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি পুলিশের এসআইয়ের
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950