‘শিক্ষকরা খালি পেটে আর কতদিন পড়াবেন’

২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ PM
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে, কিন্তু সরকারের কাছে অর্থ কোথায়। অনেকে বলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না। কিন্তু তারা কত টাকা বেতন পান; ভুখা (খালি) পেটে আর কতদিন পড়াবেন।’

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রাপ্যতা নেই, তবুও শিক্ষক-কর্মকর্তাদের সম্মানীতে ব্যয় দেড় কোটি টাকা

ডিএসই ভবনে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এতে বক্তব্য রাখেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপতিত্ব করেন।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬