প্রজ্ঞাপন জারি

৮ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ PM
৮ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

৮ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসিতে নতুন চেয়ারম্যান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

গতকাল সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এসব প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টার পর প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬