অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু ৩০ মার্চ

১২ মার্চ ২০২৬, ০৪:১৯ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৪:২১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ মার্চ সকাল ১০টা থেকে ১২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। প্রতিটি পত্রের জন্য নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে। এছাড়া সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন কার্ড—American Express, Visa, DBBL, Nexus, MasterCard ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করেও আবেদন করতে পারবেন। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, Pay slip ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে বা এ কারণে কোনো জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা Pay slip বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন করার সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে তা সংশোধনের সুযোগ থাকবে না।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9