মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

০৭ মার্চ ২০২৬, ০১:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৬ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন প্রাথমিক আবেদন করা যাবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions⁠) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৩১ মার্চের মধ্যে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, ৫ ফেব্রুয়ারি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬