নকলের দায়ে ১২৩ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় নকল-অসদুপায় অবলম্বনের দায়ে ১২৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্তদের উত্তরপত্র, কৈফিয়ত এবং নকলের আলামত যাচাই-বাছাই শেষে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। সভায় ভিসি এবং পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। ১২৩ জন অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করা হয়।

এরমধ্যে ৯২ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া ২২ জন শিক্ষার্থীকে পরীক্ষা আইন ‘ঙ’ ধারায় এবং ৪ জন শিক্ষার্থীকে ‘দ’ ধারায় কঠোর শাস্তি হিসেবে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী ৪ বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ রাখা হয়েছে। বাকিদের ক্ষেত্রেও অপরাধের মাত্রা অনুযায়ী ১ থেকে ৪ বছর পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে আরও জানানো হয়, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকদের আনা অভিযোগ এবং জব্দ করা নকলের আলামত বিশ্লেষণ করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬