অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে পরীক্ষার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের হার্ডকপি গালাসীল করে পরিচালক, আঞ্চলিক কেন্দ্র/গাজীপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট শাখায় আগামী ৩০ সেপ্টেম্বরের  মধ্যে জমা দিতে হবে।

ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণের অন্যান্য নিয়মাবলি পূর্ববর্তী স্মারক (জাতীঃ বিঃ/পনি/অনার্স ২য় বর্ষ/৪৬/১০২৮৭, তারিখ: ১৯/০৬/২০২৫) অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬