জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময়সীমা ২৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত চলবে।  আগে প্রকাশিত ২১ আগস্ট তারিখের বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর (বুধবার) থেকে লিখিত পরীক্ষা শুরু হবে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬