জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সময়সূচি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ অক্টোবর (বুধবার) থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী এ বছরের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ইংরেজি (আবশ্যিক) বিষয়ের মাধ্যমে শুরু হবে।

পরীক্ষার পরবর্তী তারিখগুলোতে পর্যায়ক্রমে বাংলা, ইংরেজি, আররি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, সংগীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, নৃ-বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ক্রীড়া বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট কলেজগুলোতেও নোটিশ আকারে প্রকাশ করা হবে।

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী সন্তানকে বিমানে ‍তুলতে না পেরে ফিরলেন মা, হয়রানি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9