সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ PM
সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ © সৌজন্যে প্রাপ্ত

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতা অংশগ্রহণ করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মি. ডেরেক লোহ ও চার্জ দ্য এ্যাফেয়ার্স মি. মিচেল লির আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন। 

অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরন্সে ওং-এর উদ্দেশে সিঙ্গাপুরের ৬০-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য এ্যাফেয়ার্স মি. মিচেল লির নিকট হস্তান্তর করেন এড. মতিউর রহমান আকন্দ। 

এ সময় সিঙ্গাপুর সরকারের দীর্ঘ স্থায়িত্ব এবং সিঙ্গাপুর সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9